মুহূর্তের মধ্যে বেলজিয়ামের জালে জাপানের দুই গোল

0
1514

গড়াইনিউজ২৪.কম:: বিরতি থেকে ফিরে মুহূর্তের মধ্যে বেলজিয়ামের জালে দুইবার বল জড়াল জাপান। ৪৮তম মিনিটে প্রথম গোলটি করলেন হারিগুচি। ৫২তম মিনিটে দ্বিতীয় গোলটি করলেন ইনুই। ম্যাচে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে জাপান। রাশিয়া বিশ্বকাপে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছে বেলজিয়াম ও জাপান। রোস্তভ-অন-ডনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত বারোটায়।

‘জি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বেলজিয়াম। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পায়। অন্যদিকে, ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে জাপান। গ্রুপ পর্বে তারা একটিতে জয় পায়, একটিতে ড্র করে ও একটিতে হারে।

আজ দিনের প্রথম ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। বেলজিয়াম ও জাপানের মধ্যে যারা জয় পাবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা ব্রাজিলের মুখোমুখি হবে।