
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাগেরহাটের মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মো.রাশেদুল আলমের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে পুঁজি বানিয়ে এ চক্রটি তার বিরুদ্ধে অপতৎপতার চেষ্টা চালায়। গত শুক্রবার ঐ শিক্ষকের সাথে ওসির সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়। যা পরবর্তিতে ঘরোয়া পরিবেশে ভুল বোঝাবুঝির অবসান হয়। কিন্তু বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহলের প্ররোচনায় সংবাদ কর্মীদের ভুল বুঝিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করান। এ নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া চেষ্টা করে। শিক্ষক ফারুক হোসেন জানান, বিষয়টি অতি সামান্য এবং ভুল বোঝাবুঝি মাত্র। আর কিছু নেই। এনিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করুক এটা কাম্য নয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, সামান্য এ বিষয়টি চা টেবিলেই শেষ হয়ে গেছে। থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম জানান, একটি মহল এ তুচ্ছ ঘটনাকে পুঁজি করে ভিন্নখাতে প্রবাহিত ও মান সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল। তিনি আরো জানান, আমি মোরেলগঞ্জ থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক বিরোধী অভিযান কঠোরভাবে পরিচালিত হচ্ছে। আর এ কারনেই তার বিরুদ্ধে চক্রান্ত করছে ঐ মহলটি।

























