কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ গ্রেফতার ২

0
1521

দৌলতপুর প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ কুদরত অালী (৪৫)ও মিজানুর রহমান মজনু নামে দুই জন কে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেনের নেতৃত্বে এস আই শরিফুল ইসলাম,এ এস আই কামরুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়েনর মুন্সীগঞ্জ থেকে একটি পাইপ গানসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুদরত উপজেলার রামকৃষ্ণপুর ইউ,পির মুন্সীগঞ্জ গ্রামের মৃত নিয়াকত অালীর ছেলে ও মিজানুর রহমান মজনু রিফায়াতপুর ইউ,পির হাসানপুর গ্রামের রমজান অালীর ছেল।এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন সাংবাদিকদের জানান কুদরত ও মজনু নামে দুই জন কে গ্রেফতার করা হয়েছে। এবং তার নামে দৌলতপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে মামলা নাং ০৭ তাং ১১/০৩/২০১৭।