
গড়াইনিউজ২৪.কম:: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় চারদিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ বইমেলার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনারকলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন প্রমুখ। মেলায় ৩৪টি স্টল দেওয়া হয়েছে। পরে প্রকাশিত কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

























