মহেশপুরে শিশু ধর্ষনের আসামী মুসা আটক

0
1472

আজাদ বিশ্বাস,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: মহেশপুরে ৯ বছরের শিশু ধর্ষনের আসমী মুসাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। মহেশপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সুন্দরপুর বাজার থেকে ধর্ষন মামলার আসামী মুতালেব হেসেন ওরোফে মুসা (৪৭) কে আটক করে। গতকাল বুধবার ধর্ষিতার মা আয়েশা খাতুন বাদি হয়ে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং-১২। মামলার আয়ো এস আই বজলুর রহমান জানান, পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুর বাজার থেকে তাকে আটক করা হয় এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উল্লেক্ষ্য গত মঙ্গলবার সন্ধায় মহেশপুর উপজেলার বেদেরগাড়ী গ্রামের সাহেব আলরি কন্যা (ছদ্দনাম) খ (৯) কে পাশের বাড়ির মুতালেব হেসেন ওরোফে মুসা (৪৭) মাপলা দিয়ে মুখ বেঁধে বাড়ীর পূর্ব পাশের আম বাগানে নিয়ে যেয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে।