
আজাদ বিশ্বাস,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: দীর্ঘদিন অবহেলিত ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাতলার আইট গ্রামের ৮২টি পরিবার পেলো বিদ্যুতের আলো।
রোববার সন্ধ্যায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ মাতলার আইট গ্রামের ৮২টি পরিবারের মধ্যে বিদ্যুতের আলোর উদ্বোধন করেন।
মাতলার আইট ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুতের আলো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান তরফদার, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, পল্লী বিদ্যুতের সহকারী পরিচালক আবু হেনা, এলাকা পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

























