গড়াইনিউজ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
347

সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কল্পনা নয়, পুরো সত্য এই শ্লোগান নিয়ে নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এর মধ্যে দিয়ে দশম বর্ষে পদার্পন করলো। কুষ্টিয়া থেকে প্রকাশিত সুনামধন্য অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.ডটকম। গতকাল ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় রহমান টাওয়ার পুরাতন আলফা মোড় কুষ্টিয়া গড়াইনিউজ পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক আতিকুর জামান ছন্দ, রেডিও জট্টিল এর চেয়ারম্যান ফারহানা ফারদিন পপি, গড়াইনিউজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা সালাম, সিনিয়র সহকারী সম্পাদক মোঃ হামিদ শৈবাল, সহকারী সম্পাদক মোঃ কবীর উদ্দিন আহমেদ, মোঃ হেলাল প্রামাণিক, সহকারী সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ মফিজুর রহমান মফি, নির্বাহী সম্পাদক মোঃ আশরাফুল হক জাদু, ব্যবস্থাপনা সম্পাদক এ্যাড. ইমরান হোসেন দোলন, দৈনিক রুপবাণী পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ, গড়াইনিউজ২৪.কম এর স্টাফ রিপোর্টার সাইফুল কাদরী, স্টাফ রিপোর্টার রুবেল মল্লিক, আতিক হাসান সবুজ, মোঃ মিজানুর রহমান, মোঃ রাহুল আহমেদ, মোঃ সোহান বিশ^াস, মোঃ বিজয়, মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।