তথ্য প্রযুক্তির যুগে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন বাংলার মাটিতে হবে না: হাজী মোহাম্মদ সেলিম এমপি

0
438

মোঃ সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: তথ্য প্রযুক্তির যুগে জনগণের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, কারণ তা বাস্তবায়ন হবে না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত আছে। গত ২৩শে আগষ্ট ২০২৩ বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের ৭ নং ওয়ার্ড কমিটি আয়োজিত ৭৫এর ১৫ আগষ্টের শহীদদের স্মরণে শোকসভা দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা গুলো বলেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। ঢাকা দক্ষিণ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় হাজী সেলিম বলেন, আপনারা যারা প্রবীন তারা বলতে পারবেন ৭৫ এর ১৫ আগষ্ট কাল রাত্রীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করার পরে বঙ্গবন্ধুর আদর্শকে বাঙালির মন থেকে চিরতরে মুছে ফেলতে কি কি ষড়যন্ত্র করা হয়েছে, কত রকম মিথ্যা কথা মিথ্যা গুজব ছড়ানো হয়েছে, সাধারণ মানুষ তা বিশ্বাসও করেছে কারণ তখনকার যোগাযোগ মাধ্যম ভালো ছিল না মানুষের কথাই বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন সময় বদলেছে, জনগণ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সব বিষয় ঘরে বসে সবার আগে জানতে পারে তাই আগের মতো মিথ্যা তথ্য দিয়ে গাল গল্প দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না, জামাত বিএনপির নৈরাজ্যের বিষয়ে তিনি বলেন জামাত বিএনপির বন্ধুরা এখনো এনালগ যুগে আছে, তারা পুরাতন কায়দায় গুজব ছড়ানোর জন্য লোক নিয়োগ করেছে, এইসব লোক বিভিন্ন জনবহুল এলাকায় চায়ের দোকানে বসে পুরনো কায়দায় মিথ্যা মনগড়া গুজব ছড়িয়ে দিচ্ছে কিন্তু লাভ হবে না, রাজনীতির একমাত্র সমাধান নির্বাচন, ষড়যন্ত্র না করে জনগণের রায়ের জন্য নিজেদের কে জনগণের সামনে উপস্থাপন করেন ষড়যন্ত্র করেন না, আগামী তে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে অতএব সাবধান। রাজধানীর রানী আলী আজিমপুর মাঠে অনুষ্ঠিত শোক দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী মদিনা গ্রুপের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান সেলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল। বক্তব্য রাখেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান সোহেলসহ প্রমুখ নেতৃবৃন্দ। শোক সভা শেষে ৭৫ এর ১৫ আগষ্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।