

গড়াইনিউজ২৪.কম:: শনিবার ফাঁসি কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলটির এই যুগ্ম সাধারণ সম্পাদক গড়াইনিউজ২৪.কমকে বলেন, “যারা যুদ্ধাপরাধী মানবতাবিরোধী তাদের প্রত্যেকের বিচার বাংলার মানুষ দেখতে চায়। এ ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতির কলঙ্ক মুক্তির আরেক ধাপ অগ্রগতি হলো। রাত সাড়ে ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামে আল-বদর বাহিনীর নির্যাতন কেন্দ্র ডালিম হোটেলের হোতা কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে তার মানবতাবিরোধী অপরাধের সাজা কার্যকর করা হয়। হানিফ বলেন, “আশা করি, বাংলাদেশের সকল যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।”
























