কুষ্টিয়ার দৌলতপুরে ইউ’পি সদস্যর রমরমা মাদক ব্যাবসা!

0
578
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ২ নং খাস মথুরাপুর,ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হোসেনাবাদের ময়েন উদ্দীন ময়েনের রমরমা মাদক ব্যাবসা । তথ্য প্রমাণের ভিত্তিতে জানাযায় যে অতি গোপনে ময়েন মেম্বার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বগমারির চরের ফালু বিশ্বাস ওরফে ফালু ডাকাত কে সাথে নিয়ে। ফালু ডাকাত সহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করে এই ময়েন মেম্বার। তারি ধারাবাহিকতার অংশ হিসাবে গত ১৬ /০৬/২০২২ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময় ময়েনের কথিত শশুর মাদক সম্রাট উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বগমারির চরের ফালু বিশ্বাস ওরফে ফালু ডাকাত নিজে বহন করে মোটরসাইকেল যোগে ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সিরাজ নগর গ্রাম দিয়ে মাদক নিয়ে হোসেনাবাদের ময়েন মেম্বার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ফালু ডাকাতের মোবাইল ফোনে ময়েন মেম্বার কল করে বলেন হোসেনাবাদ বাজার ও বাহিরমাদী হোসেনাবাদ রোডে পুলিশ প্রশাসন আছে আপনি মাল নিয়ে হোসেনাবাদ বাজারের দিকে আসবেন্না। ফালু ডাকাত নাটক সাজিয়ে বাহিরমাদী সিরাজ নগর বাজারের ১৮ মামলার আসামী সন্ত্রাসী, চাঁদাবাজ কালামের সাথে চুক্তি করে,মাদক ( গাঁজা) মিসিং হয়েছেবলে ডিক্লার দেই। এদিকে ফালুডাকাতের জামাইকে সেই মাদকের চালান পৌছেদিবে বলে জানাযায় স্থানীয়দের ভাস্যমতে,ফালু ডাকাত মাদকের চালান মিসিং হয়েছে বলে দেনদরবারের জন্য তার কথিত জামাই ময়েন মেম্বার সহ মাদক সিন্ডিকেটের আরো অনেককে ডাকেন কালামের কাছে মাদকের চালান উদ্ধার করতে। এ মিসিং হওয়া মাদকের চালানের কথা স্থানীয়দের মাঝে জানাজানি হলে, স্থানীয় দৌলতপুর থানা পুলিশের ২ জন এ,এস,আই ও ২ জন এস,আই বিষয়টি জানাজানির পর খোজখবর নিতে যেয়ে কোন সঠিক তথ্য না পেয়ে ফিরে আসেন। মাদকের চালান মিসিং হওয়ার কথা এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সিরাজ নগরের কালাম,ফালু ডাকাত ও ময়েন মেম্বারকে নিয়ে স্থানীয়দের মাঝে চলে নানান গুন্জন। বিষয়টি নিয়ে ফালু ডাকাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ময়েন মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ময়েন মেম্বার বিষয়টির সত্যতা স্বীকার করেন,কিন্তুু তিনি মাদকের সাথে জড়িত- তা এড়িয়ে যান। সন্ত্রাসী কালাম,ফালু ডাকাত ও ময়েন মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে ঐ রুটে ও এলাকাতে,এ বিষয়টি নিয়ে স্থানীয় জনগনের মতামত এই তিনজনকে গ্রেফতার করলেই এদের মাদক সিন্ডিকেটের আসোল রহস্য পাওয়া যাবে ও নাটকীয় মাদকের চালান উদ্ধার হবে।