ঈদযাত্রায় ৬ বছরে এবার সর্বোচ্চ ৩১৮ সড়ক দুর্ঘটনা !

0
812

গড়াই নিউজ ২৪.কম::এ বছর ঈদযাত্রায় গত ছয় বছরের তুলনায় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির মতে, এ বছর ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে অন্তত ৩১৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩২৩ জন এবং আহত হয়েছেন ৬২২ জন।

গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা দুই বেড়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ছয় বছরে এটি সর্বোচ্চ দুর্ঘটনা এবং নিহত হওয়ার সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

গত ছয় বছরের হিসাবে ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ৩৩৯ জন নিহত হয়েছিলেন।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ ২৪.কম::