লকডাউন আবারও এক সপ্তাহ বাড়তে পারে!

0
770

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ।

গড়াই নিউজ ২৪.কম::আগামীকাল ২৩ মে শেষ হতে চলেছে চলমান লকডাউন বা বিধিনিষেধ। এই লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বলবৎ রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

তবে গত ১৮ মে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ভার্চুয়াল সভায় বিধিনিষেধের মেয়াদ নতুন করে বাড়ানোর কোনও সুপারিশ করেনি।

জানা গেছে, সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কা মাথায় রেখে পরিস্থিতিযেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য এই প্রস্তাব রাখা হয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এক সপ্তাহ করে চার দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ে যা আগামী ২৩ মে মধ্যরাতে শেষ হতে যাচ্ছে। প্রথমদিকে এই বিধিনিষেধের আওতায় প্রায় সবকিছু বন্ধ থাকলেও বর্তমানে শুধু আন্তঃজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শারমিন আক্তার সোমা /গড়াই নিউজ ২৪.কম