এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে!

0
3117

গড়াইনিউজ২৪.কম:: বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫টি। এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ২৫টিতে এসেছে।এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। কলেজ বোর্ডগুলোর ফলাফলে পাসের হার ৭২.৪৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ। শিক্ষামন্ত্রী জানান, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। তিনি জানান, গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৩৮২ জন বেড়েছে।