
গড়াইনিউজ২৪.কমঃ অসহায় কৃষকের পাশে বাংলাদেশ ছাত্রলীগ ছিল আছে এবং আগামী দিনেও থাকবে তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে,কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান অনিক এর নেতৃত্বে কুষ্টিয়া শহর ছাত্রলীগ এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সহ জেলা ছাত্রলীগের সকল নেতা কর্মী উপস্থিত থেকে অসহায় কৃষকের ধান কেটে তা ঘরে তুলে দিল কুষ্টিয়া জেলা ছাত্রলীগ । কুষ্টিয়া পৌর ছাত্রলীগ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট একত্রিত হয়ে তীব্র রোদ্রে রোজা থাকা অবস্থায় অসহায় কৃষকের ধান কেটে পাশে দাঁড়িয়েছে ।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান অনিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কুষ্টিয়া উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয় ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব আতাউর রহমান আতা ভাই কে ।

























