
গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৬ চ্যাম্পিয়ান কুষ্টিয়া সদর রানার্স্পআপখোকসা উপজেলা। কুষ্টিয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় “কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৬ এ কুষ্টিয়া সদর একাদশ বনাম খোকসা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজ বেলা সাড়ে ৩ টায়। নিধ্যারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত খেলা শেষ হলে পরে ট্রায়বেকারে খেলা সমাপ্ত হয়, ট্রায়বেকারে ৪- ৩ গোলে কুষ্টিয়ার কাছে খোকসা একাদশের হার। খেলার মাঠে উপস্থিত হয়ে খেলা শেষে ট্রফি প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ আবদুস সামাদ। জেলা প্রশাসক, কুষ্টিয়া মো. জহির রায়হান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রলয় চিসিম, পুলিশ সুপার, কুষ্টিয়া, আনোয়ার আলী মেয়র, কুষ্টিয়া পৌরসভা,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দীন খাঁন, আবুল বায়েছ মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ কুষ্টিয়া, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, সিভিল সার্জন, কুষ্টিয়া, জনাব অঞ্জন কুমার বোস, ডি,জি,এম, সোনালী ব্যাংক, কুষ্টিয়া, নাসিম উদ্দিন আহমেদ, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়াবাসী খেলাটি উপভোগ করেন স্ববান্ধবে। দীর্ঘদিন পর হলেও কুষ্টিয়া ষ্টোডিয়ামে এরকম খেলার আয়োজন করায় ক্রীড়ামদি ও ক্রীড়া প্রেমিকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে উঠে। পরবর্তীতে এরকম আরও ভাল ভাল খেলা অনুষ্ঠিত হবে বলে সবাই আসাবদ ব্যাক্ত করেন।

























