দিনাজপুরে জেলাপরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন মাসুদা বেগম মুক্তা

0
1401

দিনাজপুর অফিস, গড়াইনিউজ২৪.কম:: দিনাজপুরে জেলাপরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন যুব মহিলালীগের সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তা। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে প্রার্থীদের পক্ষে বিভিন্ন উপজেলা থেকে কর্মী ও সমর্থকরা দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন অফিসের সামনে জড়ো হয়। পরে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার জাকিয়া সুলতানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এসময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেহেলী আকতার ছবি, যুব মহিলালীগের সভাপতি ছবি সিনহা, শহর মহিলা আওয়ামীলীগের নেত্রী আইরিন লতিফ, শাহনাজ শিউলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।