
এসএম রুবেল আকন্দ, ময়মনসিংহ প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: পবিত্র ঈদ উল ফিতর ২০২২ অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ১নং ধানীখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আছাদুল্লাহ আসাদ। ইউপি’র সাবেক চেয়ারম্যান বলেন, পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড়ো উৎসব। প্রত্যেক মুসলমান অধীর আগ্রহে এই মহান উৎসব পালনের জন্য অপেক্ষা করে। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদ উল ফিতর উত্সব পালন করা হয়। এই বিশেষ উত্সবে লোকেরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করে এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকে। আছাদুল্লাহ আসাদ বলেন, এছাড়াও ঈদের দিন ঘরে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে একে অপরকে অভ্যর্থনা জানানো হয়। এই বিশেষ দিনের উপলক্ষে আপনি আপনার প্রিয়জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, এসএমএস ছবি এবং পিকচার পাঠিয়ে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানাতে পারেন। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি আরও বলেন, রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।

























