কুষ্টিয়ায় প্রধান শিক্ষিকার নির্দেশে গাছের গুড়ি সরাতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্র আহত!

0
633
লাভলু (১১) নামে এক ৫ম শ্রেণি পড়ুয়াকে বাধ‍্যতামূলক শ্রমে বাধ‍্য করার অভিযোগ মিলেছে।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় লাভলু (১১) নামে এক ৫ম শ্রেণি পড়ুয়াকে বাধ‍্যতামূলক শ্রমে বাধ‍্য করার অভিযোগ মিলেছে। অভিযোগের তীর ৪ নং আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকার দিকে। ভুক্তভোগী পড়ুয়ার মা লাভলী খাতুন জানান, মঙ্গলবার (১ মার্চ-২০২২) সকাল ১০ টায় প্রধান শিক্ষিকা জাকিয়া পারভীন লাভলুকে বাড়ী থেকে বিদ‍্যালয়ে ডেকে নিয়ে যান। ১০/১২ জন শিক্ষার্থীকে নির্দেশ দিয়ে বিদ‍্যালয় প্রাঙ্গন থেকে একটি বড় গাছের গুড়ি সরাতে বাধ‍্য করেন। গাছের গুড়ি সরাতে গিয়ে আহত হয় ৫ম শ্রেণির ছাত্র লাভলু। তার ডান হাতের আঙ্গুলে রক্তাক্ত জখম হয়েছে। বতর্মানে তার অবস্থা আশংকাজনক। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।