
মোঃ আরিফুজ্জামান, গড়াইনিউজ২৪.কম:: মানব সেবায় দেশের অন্যতম সেরা জেলা প্রশাসক কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও জীবাণুনাশক বিতরণ করেছেন কুষ্টিয়ার সুযোগ্য এ জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। জনগণের সেবায় নিবেদিত প্রাণ কুষ্টিয়ার ডিসি জনাব মোঃ আসলাম হোসেন, সকল খেটে খাওয়া চায়ের দোকানী, বাদাম বিক্রেতা, ফেরিওয়ালা, ভ্যান চালক বা অন্যান্য যে সকল হতদরিদ্র লোকজন কর্মহীন হয়ে পড়ছেন তাদের, কুষ্টিয়ায় জেলা প্রশাসনের স্থানীয় উদ্যোগে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী সরবরাহ করার ব্যবস্থা করেছেন। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর উদ্যোগে এ প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় চলমান কর্মসূচিতে যে সকল খেটে খাওয়া চায়ের দোকানী, বাদাম বিক্রেতা, ফেরিওয়ালা, ভ্যান চালক বা অন্যান্য যে সকল হতদরিদ্র লোকজন কর্মহীন হয়ে পড়ছেন তাদেরকে জেলা প্রশাসনের স্থানীয় উদ্যোগে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ মোবাইলকোর্ট অভিযান পরিচালনাকালে সরেজমিনে গিয়ে ব্যক্তির কাছে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দসমূহও সকল উপজেলায় বিভাজন করে দেয়া হয়েছে এবং উপজেলার মাধ্যমে সেগুলো বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

























