যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামীর নির্যাতন: গর্ভেই বাচ্চার মৃত্যু

0
1625

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া শহরের ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা আর্জিনা বেগম (২৫) এর সাথে কুমারখালী থানাধীন যদুবয়রা গ্রামের সাজ্জাদ হোসেনের বিয়ে হয় এক বছর আগে।। বিয়ের পর থেকেই সাজ্জাদ ও তার পরিবারের লোকজন এক লক্ষ টাকা যৌতুকের জন্য আর্জিনার উপরে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে।। আর্জিনার পরিবারের লোকজন কষ্ট করে ৪৫ হাজার টাকা পরিশোধ করে ও ৫৫ হাজার টাকা পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়।। গতকাল রাতে সেই টাকার জন্য সাজ্জাদ ও তার পরিবারের লোকজন আবারও নৃশংস ভাবে নির্যাতন করে আর্জিনার বাড়ির সামনে রাত ১টার দিকে ফেলে রেখে যায়।। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জানান নির্যাতনের কারণে গর্ভেই বাচ্চার মৃত্যু হয় ও আর্জিনার অবস্থা আশংকাজনক।