
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার মাননীয় পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত রাস্ট্রপ্রতি পুলিশ পদক পাওয়ায় তার সাথে সৌজন্য সাক্ষাত করলেন, অসহায় পথশিশু , বাল্য বিবাহ, মাদক ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কাজ করা কুষ্টিয়ার সামাজিক সংগঠন প্রত্যয় যুব সংঘের নেতা ও সদস্যরা। আজ কুষ্টিয়া পুলিশ সুপার এর কার্যলয়ে এ সাক্ষৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রেডিও জট্টিল এর সি ও কে এম আতিকুজ্জামান ছন্দ, প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন, সাধারন সম্পাদক তামজিদ বিশ্বাস তনু, সাংগঠনিক সম্পাদক সানজিদুর রহমান সৈকত, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শেখ শিবলু রহামন, সহ আরো অন্যান্য সদস্য বৃন্দ রা, শুরুতেই মাননীয় পুলিশ সুপার মহাদয় কে প্রত্যয় যুব সংঘের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এর হাত থেকে পিপিএম পদক গ্রহন করার ছবি উপহার দেওয়া হয় ও সংগঠনের বিভিন্ন বিষয় মাননীয় পুলিশ সুপার তানভীর আরাফাত এর কাছে তুলে ধরেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন। এসময় পুলিশ সুপার মহাদয় প্রত্যয় যুব সংঘের কার্যক্রম এর প্রশংসা করেন এবং আরো সামনের দিকে এগিয়ে যাবার জন্য শুভ কামনা করেন।

























