কুষ্টিয়া হাটশ হরিপুর গ্রামে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

0
4620
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে যুথি (২৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। ছবিঃ গড়াইনিউজ২৪.কম।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে যুথি (২৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। গৃহবধূ যুথির মা জানান, গতকাল আমার মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসলে জামাই আমার মেয়েকে ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে আস এনজিও ঋণ নিতে হবে, এনজিও অফিসে যাওয়া লাগবে। যত দ্রুত পারো বাড়িতে আস। আমার মেয়ে ফোন পেয়ে তার শ্বশুর বাড়িতে যায়। শশুর বাড়িতে যাওয়ার পরে জামাই আমার মেয়ের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তুই এত দেরী করে আসলে কেন। মেয়ে বলে আমি ঋণ তুলে কি করব। মেয়ে এনজিও ঋণ নিতে আপত্তি জানায়। একপর্যায়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। অপমান সইতে না পেরে আজ বিকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় যুথি মারা যায়। জানা যায়, হরিপুর গ্রামের সাজ্জাদ ওরফে সাজাই কসাইয়ের স্ত্রী যুথি। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা ছিল।