
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শক্রতার জেরধরে প্রতিপ¶রা এক মুক্তিযোদ্ধার সš—ানের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলা ছাতিয়ান ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মাতালেবের ছেলে লাভলু সর্দ্দারের বাড়ীতে এ অগ্নিসংযোগ করে। লাভলু সর্দ্দারের স্ত্রী আবেদা খাতুন জানান, ছাতিয়ান মালিথাপাড়া গ্রামের কুরবান আলী মন্ডলের ছেলে উজ্জল হোসেন, মহর আলীর ছেলে আশরাফুল ইসলাম, মৃত তাহাজ্জত মালিথার ছেলে জাহাঙ্গীর আলম ডনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল অগ্নিসংযোগ করে। এসময় একটি ঘর ভষ্মিভূত হয়। এতে ৪০ হাজার টাকা ¶তি হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, অভিযুক্তরা গত ৩০ জুলাই বিকেলে কালিতলা বাজারে আমার ¯^ামীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করে। অদ্যবদি পর্যš— সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনার পরে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ কোন পদ¶েপ গ্রহণ না করায় আসামীরা বেপরোয়া হয়ে উঠেছে। রিপোর্ট লেখা পর্যš— এ ব্যাপারে লাভলুর স্ত্রী আবেদা খাতুন বাদী হয়ে মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

























