
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নিজ বাড়িতে বিশিষ্ট আইনজিবি অ্যাডভোকেট রবিউল আলম বুদুর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উক্ত ইফতার মাহফিলে বিশাল প্যান্ডেল করে কয়েক হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করেন। ঈশ্বরদী ও আটঘরিয়ার আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকমী, এলাকাবাসি, সুধিজন এবং সাধারন মানুষ অ্যাডভোকেট রবিউল আলম বুদুর ইফতার মাহফিলে অংশ নেয়।
ইফতারের পূর্বে রবিউল আলম বুদু তার বক্তব্যে বলেন, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা দূরদুরান্ত থেকে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমার বাবা-মা আত্মীয়-স্বজন ও প্রয়াত এলাকাবাসির রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশ ও মানুষের কল্যানের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে ঈশ্বরদী কেন্দ্রিয় জামে মসজিদের সাবেক পেস ইমাম আলহাজ্ব গোলাম মোস্তফা।

























