নরসিংদীতে আই.পি.এস-টি.কিউ.এম প্রকল্পের উদ্যেগে আলোচনাসভা অনুষ্ঠিত

0
1876

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম::নরসিংদীতে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ইমপ্রোভিং পাবলিক সার্ভিসেস থ্রোট টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (আই.পি.এস-টি.কিউ.এম) প্রকল্পের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জায়েদুল হক মোল্লা, এনডিসি (এমডিএম) বিপিএটিসি। সভাপতিত্ব করেন ড. সুভাস চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক, নরসিংদী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- জনাবা আমেনা বেগম (বিপিএম), পুলিশ সুপার, জনাব মোঃ মোর্শেদ শাহরিয়া, সভাপতি, নরসিংদী প্রেস ক্লাব, জনাব মোঃ শফিকুল ইসলাম (মানিক), সাধারণ সম্পাদক, নরসিংদী প্রেস ক্লাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর, বেলাব উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর ও বেলাব। কোর্স পরিচালক জনাব মোঃ আব্দুল বাকির, জনাব মোঃ তানজুর আহম্মেদ জোয়াদ্দার, কোর্স অরডিনেটর, জনাবা নাছরিন আক্তার, প্রধান অতিথি বক্তব্যে বলেন ৫০টি জেলায় কোর্স সম্পন্ন করেছি আজ থেকে ১৪টি ডিপার্টমেন্টের সাথে ৩ দিন ওয়ার্কশব হবে। আমরা আমাদের টিমের ভিতর সমন্বয় করতে হবে এবং এ সমন্বয়ের মাধ্যমে সামনের দিকে লক্ষে ঠিক রেখে এগিয়ে যেতে হবে। সভাপতি বক্তব্যে বলেন- আমাদের সুনির্দিষ্ট টার্গেট নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যেমন বেতন ৩০০০/- টাকা জায়গায় ১০,০০০/- টাকা পাই এইটা হওয়ার উপর আসে না। কাজের উপর নির্ভর করে বেতন আসে। দেখা গেল যে, আমি প্রতিটি বিষয় জানার পূর্বে বিভাগীয় কমিশনার ফোন দিয়ে আমাকে জানিয়ে দেয়। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ থেকে ভিক্ষুক মুক্ত করতে হবে। ভিক্ষুক মুক্তের লক্ষ্যে আমি কাজ করে যাব। পুলিশ সুপার জনাবা আমেনা বেগম (বিপিএম) বক্তব্যে বলেন, ২০২১ সালের লক্ষ্যে ও ২০৪১ সালের লক্ষ্যে সামনে রেখে আমরা এগিয়ে যাব।