প্রেমের টানে ব্রাজিল থেকে রাজবাড়ীতে অবস্থান প্রেমিকার

0
2510

পাংশা থেকে নাসির আহম্মেদ, গড়াইনিউজ২৪.কম:: প্রেমের টানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে তরুণীদের ছুটে আসার গল্প এটা নতুন কিছু নয়। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় এমন ঘটনা ঘটেছে। এবারও সেই একই ঘটনা ঘটলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। বর্তমান সামাজিক যোগাযোগ মাদ্ধম ফেজবুক আর এই ফেসবুকে প্রেমের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে প্রেমিকের বাড়িতে এসেছেন জেইসা ওলিভেরিয়া সিলভা নামে ২৯ বছর বয়সী এক তরুণী। তার প্রেমিকের নাম সঞ্জয় ঘোষ (২৮)। সে জামালপুর গ্রামের বলাই ঘোষের ছেলে। সরজমিনে সঞ্জয় ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায় জেইসা ওলিভেরিয়া সিলভা চেয়ারে বসে আছে।  উৎসুক সাধারন মানুষ তাকে এক নজর দেখার জন্য উপজেলার বিভিন্য গ্রাম থেকে মহিলা পুরুষ এসে ভীড় জমিয়েছেন। জানা গেছে সন্জয় ঘোষ শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষ বলেন, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় হয়, জেইসা আপনাকে বিয়ে করবেন কিনা? এমন প্রশ্নে সঞ্জয় বলেন, সে এসেছে, আমাকে ও আমার পরিবারকে কাছ থেকে দেখলো। এখন সে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবে। তাকে বিয়ে করলে আমার পরিবারের পক্ষ থেকে কোনো বাধা নেই। অনেকের উপস্থিতিতে সঞ্জয় তার প্রেমিকা জেইসাকে বলেন- ‘তুমি কি আমাকে বিয়ে করবে জবাবে জেইসা হ্যাঁ বলেন। জেইসা ওলিভেরিয়া সিলভা বলেন, সঞ্জয়ের সঙ্গে ফেসবুকে সম্পর্কের সূত্র ধরে আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে এ দেশের মানুষ খুব সৎ। যদি সঞ্জয় আমাকে জীবনসঙ্গী করতে চায় তাহলে ব্রাজিলে গিয়ে পরিবারের সম্মতি নিয়ে আবার এখানে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো।