কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন আহত এক

0
2552

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া শহরের জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ভুট্টা বোঝায় ট্রাক উল্টে ইজি বাইকের এক মহিলাসহ তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটো রিক্সার ড্রাইভার গুরুতর আহত হয়েছে। তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যাযনি। ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশের সাথে সাধারন মানুষ যোগ দিয়ে হাতহতদের উদ্ধার করে। এ সময় কুষ্টিয়া- খুলনা মহাসড়কের প্রায় ৫কিলোমিটারের বেশি এলাকায় যানজট তৈরি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্র জানায়, ভুট্টা বোঝায় একটি ট্রাক ঝিনাইদহ থেকে কুষ্টিয়া শহরের দিকে আসছিল। শহরের মজমপুর গেট থেকে ইজি বাইকে একজন মহিলাসহ তিন জন যাত্রী নিয়ে অটো রিক্সা চৌড়হাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভুট্টা বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় ইজি বাইকের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মহিলাসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী জানান, সন্ধা পৌনে ৬টার দিকে দিকে ডিসি অফিসের সামনের রাস্তায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে চাপা দেয়। এতে তিনজন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।