কুষ্টিয়া পৌরসভায় দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, আহত-৪

0
2351

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভা চত্তরে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে। বুধবার দুপুর দুইটায় পৌরভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের নেতৃত্বে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পৌরসভার মাসিক মিটিং চলাকালীন বিভিন্ন এজেন্ডা নিয়ে কাউন্সিলর রবিউল ও মহিলদুল এর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে মিটিং শেষে পৌরসভার মধ্যে মহিদুলের সর্মথকরা হামলা চালায়। এ সময় পৌরসভার স্টাফ ও রবিউল এর সর্মথকরা এক হয়ে মহিদুল বাহিনীকে ধাওয়া করে।
শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে কাউন্সিলর মহিদুল ইসলামের ভাই মাহবুল ইসলাম, ভাগ্মে হালিম, পৌরসভার গাড়ি চালক শহিদুল ইসলাম এবং নিরাপত্তাকর্মী আরিফ হোসেন আহত হয়। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একটি সুত্রে জানা গেছে, কয়েক মাস ধরে মেয়র আনোয়ার আলীর সাথে একাধিক কাউন্সিলরের মতবিরোধ চলে আসছে। ভিতরে ভিতরে মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনতে উদ্যোগ নেন কাউন্সিলররা। মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনার পক্ষে অন্যতম ভুমিকায় ছিলেন কাউন্সিলর মহিদুল ইসলাম। বুধবার মাসিক মিটিং চলাকালে বিদ্যুতের খাম্বায় লাইট লাগানোর কাজ নিয়ে কাউন্সিলর মহিদুলের সাথে মেয়র সমর্থিত কাউন্সিলর রবিউল ইসলামের বাকবিতন্ডা শুরু হয়। এ বিষয়ে মেয়র আনোয়ার আলী বলেন, কাউন্সিরদের মাসিক মিটিং চলাকালীন উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতে যা কিছুই ঘটুক না কেনো তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, বিষয়টি নিরসনের জন্য উভয়পক্ষকে ডেকে উদ্যেগ গ্রহণ করা হচ্ছে।