পত্নীতলায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
2705
ছবি: পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলা যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৬

মো: রাকিব রায়হান তরফদার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর পত্নীতলা উপজেলা যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৬ পলিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় হতে এক বণাঢ্য র‌্যলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শাহীন চৌধুরী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, নজিপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন উপজেলা আ.লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিমান কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাব সহ-সভাপতি রাকিব রায়হান তরফদার, নজিপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক স্মৃতি রাাণী মহন্ত, নজিপুর প্রেস ক্লাব সদস্য টিপু সুরতানসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।