
রাকিব রায়হান তরফদার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর পত্নীতলা উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পত্নীতলা জেলা ডাক বাংলোতে উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা-ধামইরহাট এলাকার সাংসদ ও জাতীয় সংসদেও মাননীয় হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার (বাবলু)। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির, উপজেলা আ.লীগের সহ-সভাপতি পিযুজ চন্দ্র দাস, নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু ও সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, সিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক হোসেন, পত্নীতলা ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা থানা ওসি আজিম উদ্দীন, উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিমান কুমার দাস, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাব সহ-সভাপতি রাকিব রায়হান তরফদার, উপজেলা ছাত্রলীগের আয়বাহক রাসেল হোসেন ও আব্দুল আহাদ সহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ। সভায় আ.লীগের বিভিন্ন সংগঠনের নতুন কমিটি গঠন করে তা শক্তিশালী ও মজবুত ভাবে আগামী দিনে কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান ও তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি।

























