৩ দিন ব্যাপি শেরপুর জেলা ইজতেমা শুরু ১০ নভেম্বর

0
2426

শেরপুর সংবাদ দাতা, গড়াইনিউজ২৪.কম :: শেরপুর পুলিশ লাইন সংলগ্ন ভাটারা ঘাট-মৃগীনদীর তীরে আগামী ১০, ১১ও ১২ নভেম্বর জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা নিয়ে প্রতিটি মসজিদে তাবলিগ জামাতের জেলার সকল  হালকার ও চিল্লার সাথী সহ নতুন ও পুরাতন সাথীরা এই ইজতেমার দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে  অনেক জামাত মাঠে এসে পৌছেছে। ইজতেমার মাঠ ও প্যান্ডেলের  কাজ যথাসময়ে শেষ  করতে সাথী গন ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,চাকুরীজীবি,কৃষক,শ্রমিক ভাইয়েরা সবাই একসাথে মেহনত করে যাচ্ছে।
মুরুব্বীরা জানান,এবারের ইজতেমায় প্রায় সোয়া লক্ষাধিক মু্সল্লী সমবেত হবে ইনশাল্লাহ। মুসল্লীদের দিকে লক্ষ্য রেখে  প্রায় দুই শতাধিক টয়লেট,মৃগী নদীর ঘাটে অযুর, বিশুদ্ধ পানি,রান্নার ও বিদুৎ এর সু ব্যাবস্থা করা হয়েছে। কতৃপক্ষ আরও জানায়,শনিবার বেলা ১১ টায় আখেরি মোনাজাত হবে।