বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএসসিসি

0
2137
গড়াইনিউজ২৪.কম:: নয়াপল্টনে বিএনপি অফিসের সামনের রাস্তায় জাতীয়তাবাদী দল বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বরাবর একটি চিঠি দিয়েছেন। সেখানে নয়াপল্টনে সমাবেশ প্রসঙ্গে বলা হয়, এখানে সমাবেশ করতে ইচ্ছুক বিএনপি। বিষয়টি মেয়রকে অবহিত করছি। তবে কোন অনুমতি চাওয়া হয়নি।
সিটি করপোরেশন বলছে, বিনা অনুমতিতে রাস্তায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ। তাই নয়াপল্টনে বিএনপি অফিসের সামনের রাস্তায় দলটি সমাবেশ করতে পারবে না বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে।