ঈশ্বরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
1387

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,  গড়াইনিউজ২৪.কম::   ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়ার আড়শী নগরের উবিনীগ কার্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে আলোচনা সভা, র‌্যালী ও হাত ধোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন চেয়ারম্যান সেলিম মালিথা।
নয়া কৃষি আন্দোলন উবিনীগের আঞ্চলিক সমন্বয়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জালাল উদ্দিন শেখ, জাহাঙ্গীর আলম জনি, সাবেক ইউপি সদস্য মরিয়ম বেগম ও আব্দুর জব্বার। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক উবিনীগ। সহায়তায় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর নিরাপদ খাদ্য সংস্থা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোলাম মোস্তফা রনি।
বক্তারা বলেন, ২০০৮ সাল থেকে ১৫ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। হাত ধোয়াকে শহর কেন্দ্রিক না রেখে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতেই আজ শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, খাবারের আগে ও পরে এবং বাথরুম থেকে বের হয়ে সাবান বা ছাই দিয়ে ভালো ভাবে হাত ধুতে হবে। সঠিক ভাবে হাত ধোয়ার অভ্যাস করলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস ও নিউমোনিয়া থেকে রক্ষা পাওয়া যায়। প্রতি সপ্তাহে হাতের নখ কাটতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষাথীদের একটি করে সাবান ও নাস্তার প্যাকেট বিতরণ করা হয়।