কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নৌকা প্রতীকের গণজোয়ার!

0
332

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্। গতকাল দৌলতপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তিনি প্রচারণা করেন। তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ গতকাল উপজেলার মরিচা ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সভায় যোগ দেন। প্রতিটি সভাস্থল ছিল লোকে লোকারণ্য। তাঁরা এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ কে দ্বিতীয় বারেরমত এ আসনে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। দলমত নির্বিশেষে পথসভায় অংশ নেন স্থানীয়রা। ছোট এলাকা নিয়ে গঠিত এ ওয়র্ডের প্রায় দেড় হাজার মানুষ এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ কে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাস্থলের পাশে চায়ের দোকানে চা পান করছিলেন কৃষক কামাল উদ্দিন। কথা প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, “এমপি বাদশাহ্ কে আমরা ভাই কইয়া ডাকি। যে সময় মন চায় তার বসত ঘরে যাওয়া যায়। ছোটবড় সকল মানুষ ডাকলেই তাঁরে পাশে পায়। আমি রাজনীতি করি না, তবে এইডা বুঝি, দৌলতপুরবাসীর দরকারে তারে আরেকবার এমপি বানানো দরকার।” তাঁর কথায় সমর্থন করে , চিলমারী ইউনিয়নে বিদ্যুৎ সহ অসংখ্য অভাবনীয় উন্নয়ন কাজের প্রসঙ্গ টানেন চায়ের দোকানে থাকা জাহাঙ্গীর আলম, শামসুল মিয়া ও আব্দুল আলীসহ আরও ১০/১২ জন। তারা বলেন, “অনেক এলাকায় মন্ত্রী থাকলেও বাদশাহ্ এমপির মতো কেউ কাম করতা ফারছইন না; আমার স্বার্থে এমপি বাদশাহ্ কে দলমত নির্বিশেষে আবারও নির্বাচিত করার দরকার। এমপি বাদশাহ্ গতকাল উপজেলার মরিচা ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রথমবার আপনাদের কাছে নৌকা দিয়ে পাঠিয়েছিলেন; প্রথমবারই সম্মান রক্ষা করেছেন আমাকে দ্বিতীয় বারের মত নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে আপনাদের জন্য সর্বোচ্চ উপহার এনে দিয়েছি। সামনের দিনেও এই ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।” এ সময় পৃথক সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।