কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাচনে গুরুকে সাথে নিয়ে নির্বাহী সদস্য পদে আতিকুর জামান ছন্দ’র মনোনয়নপত্র জমা

0
384

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আগামী ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাচনকে সামনে রেখে  আজ (৭ সেপ্টেম্বর-২৩) বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী সদস্য পদে কুষ্টিয়া জেলা তথ্য অফিসে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র নির্বাচন (২০২৩-২০২৫) থেকে মনোনয়নপত্র জমা করলেন গড়াইনিউজ পত্রিকার সম্পাদক আতিকুর জামান (ছন্দ)। এ সময় আতিকুর জামান (ছন্দ) এর সাথে উপস্থিত ছিলেন দৈনিক লালন কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গুরু আনারুল ইসলাম স্বাধীন। আতিকুর জামান ছন্দ বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সঙ্গে কাজ করে আসছি। ক্লাবের সকল সদস্য প্রতি ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’তে এখন অনেকটাই উৎসবমুখর। কুষ্টিয়ার সাংবাদিকদের সবচেয়ে বড় এ সংগঠনটির কার্যালয়ে এখন সাংবাদিকদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সকাল থেকে রাত অবধি সময় কাটাচ্ছেন প্রেসক্লাব প্রাঙ্গণে। সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে। এ সময় প্রধান নির্বাচন রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম জানান, দিন ব্যাপি শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম জমা নেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর-২৩ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (বিরতিহীনভাবে) ভোট গ্রহণ ও নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র ভবনের কাঙাল হরিনাথ মিলনায়তনে।