কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0
385

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়াতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহঃপ্রতিবার (০৮ জুন) দুপুর ১২ টার দিকে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াতের অব্যহত অবৈধ অগণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসাধন ও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে এই শান্তি সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। শান্তি সমাবেশের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, শহর আমীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধ পরিকর। সেজন্য তিনি কোন ভাবেই জামায়াত বিএনপির সন্ত্রাসীদের হাতে আর দেশের মানুষকে তুলে দিতে চান না। অতীতে কোন সময় জামায়াত বিএনপির কাছে মানুষ নিরাপদ ছিলো না আর কোনদিন নিরপদ থাকতেও পারেনা। দেশের মানুষকে সাথে নিয়ে এই জামায়াত বিএনপিকে প্রতিহত করা হবে। শান্তি সমাবেশে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের ও ষড়যন্ত্র মূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় লড়তে প্রস্তুত। বাংলাদেশে বিএনপি ক্ষমতা থাকাকালীন এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে নি। বিএনপির নৈরাজ্য সন্ত্রাসবাদ মৌলবাদের জবাব দিতে প্রস্তুত আওয়ামীলীগ। দেশে বিএনপি জামায়াত আবার নৈরাজ্য সন্ত্রাসবাদ করে দেশকে অস্থিতিশীলতায় করতে চাইলে আওয়ামী লীগ দাঁতভাঙ্গা জবাব দেবে। বাংলাদেশ আওয়ামী লীগ হলো জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে ছিলো সব সময় থাকবে। সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে সব সময় আওয়ামীলীগ মাঠে থাকবে।