
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া দাদাপুর সড়কে আলফার মোড়ে বিএনপি-জামায়াতের কর্মী সজীব ও জহুরুলের নেতৃত্বে আলফার মোড়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র সহ হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোঃ সজীব (২৮) পিতাঃ মৃত খাদেমুল ইসলাম ও জহুরুল ইসলাম (৩৫) পিতাঃ নুর ইসলাম এদের নেতৃত্বে মোঃ আকাশ পিতাঃ জান্ডার, মোঃ নুর ইসলাম(৬৫) পিতাঃ মৃত আয়েত আলী, মোছাঃ আঞ্জুয়ারা বেগম স্বামীঃ নুর ইসলাম, মোছাঃ লিপি খাতুন স্বামী বাবু, সর্ব সাং- পশ্চিম মজমপুর। মোঃ এসকেন আলী পিতাঃ মৃত লিলু মোল্লা, মোছাঃ মনোয়ারা বেগম স্বামীঃ এসকেন আলী, মোঃ মনিরুল ইসলাম পিতাঃ এসকেন আলী, সর্ব সাং- কালিশংকরপুর, কুষ্টিয়া। মোঃ হাসেম আলী পিতাঃ মৃত আবুল কাশেম মেম্বার, সাং- আব্দালপুর, ইবি, কুষ্টিয়া। এরা এসে আলফার মোড়ে মেসার্স এম আর টের্ডাস দোকানের উপর অতর্কিত হামলা চালায়। সেই সাথে দোকানের শাটার ভাঙ্গার চেষ্টা করে। দোকানের শাটার ভাঙা বন্ধ করতে গেলে আজিজুর রহমান এর ছেলে মোঃ সৈয়দ রাব্বী(২৬) বেধড়ক মারধর করে এবং তার পকেটে থাকা নগদ ২০,০০০/- টাকা ও একটি মোবাইল ফোন লুটপাট করে নেয় সজীব ও জহুরুল। এক পর্যায়ে মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ মফিজুর রহমান(৫০) মারামারি ঠেকাতে গেলে তাকেও মারধর করে এবং হুমকি দেয় মফির গলা কেটে নেবে জামায়াত কর্মী সজীব। বাকী আহতরা হলেন মিজানুর রহমান রবি(৩৫) পিতাঃ জিয়ারত আলী, জনি (৩০) পিতাঃ জিয়ারত আলী, আজিজুর রহমান(৫৯) পিতাঃ মৃত আব্দুর রহমান। সর্ব সাংঃ পশ্চিম মজমপুর, কুষ্টিয়া। পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে মোঃ আবেদীন ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

























