কুষ্টিয়া রেণউইক এন্ড যজ্ঞেশ্বর দ্বি-বার্ষিক নির্বাচনে রিপন-জাফর প্যানেল বিজয়ী!

0
697

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ বুধবার কুষ্টিয়া রেণউইক এন্ড যজ্ঞেশ্বর শ্রমজীবি ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। রেণউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অফিস ভবনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রেণউইক এন্ড যজ্ঞেশ্বর শ্রমজীবি ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সাধারন নির্বাচনে রিপন- জাফর পূর্ণ প্যানেল বিজয়ী হয়।

সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম খেজুর গাছ প্রতীক নিয়ে ৩৪ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ সেলিম রেজা রিপন গরুর গাড়ি প্রতীকে ৫৬ ভোট পেয়ে বিজয়ী। সহ সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৫। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আশরাফুল আলম বাইসাইকেল প্রতীকে ৫১ ভোট পেয়ে বিজয়ী। সাধারন সম্পাদক পদে মোঃ ইলিয়াস হোসেন চেয়ার প্রতীকে ভোট পেয়েছে ৩২। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মুহাঃ জাফর ইকবাল বাস প্রতীকে ৫৮ ভোট পেয়ে বিজয়ী। যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ বাদশা আলমগীর মাছ প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়েছে। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ শফিকুর রহমান আনারস প্রতীকে ৫৩ ভোট পেয়ে বিজয়ী। কোষাধ্যক্ষ পদে মোঃ সাজ্জাদ হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছে। তার প্রতিদ্বন্ধী প্রার্থী কৌশিক আহমেদ রিন্টু হাত পাখা প্রতীকে ৫২ ভোট পেয়ে বিজয়ী। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বকুল হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছে। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মুরাদ ছাতা প্রতীকে ৪৯ ভোট পেয়ে বিজয়ী। প্রচার সম্পাদক পদে মোঃ হানিফ আশরাফ গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়েছে। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ মতিয়ার রহমান মই প্রতীকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী। কার্যনির্বাহী সদস্য পদে চার জন প্রতিদ্বন্ধীতা করেছিলেন। মোঃ জিয়াউল ইসলাম তালা প্রতীকে ২৯ ভোট পেয়েছেন এবং মোঃ শফিকুল ইসলাম হরিণ প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আব্দুর রশিদ খান রেঞ্চ প্রতীক নিয়ে ৫৪ ভোট পেয়ে বিজয়ী এবং মোঃ ওসমান গণি মোরগ প্রতীক নিয়ে ৫২ ভোট পেয়ে বিজয়ী।