
কুষ্টিয়া অফিস ॥ কুষ্টিয়া জেলার কুমারখালীতে গরু বিক্রির টাকা নিয়ে দুপক্ষের সংর্ঘষ হয়। জানা যায়, কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুসলিবাসা গ্রামে গরু বিক্রির টাকা পরিশোধের সময় অচল টাকা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একই পরিবারের ৫ জন আহত হয়। গতকাল আনুমানিক রাত ৮টার সময় কুসলিবাসা গ্রামের গরু বিক্রেতা মোহাম্মদ আলীর সাথে ক্রেতা হেলালের টাকা পরিশোধের সময় জোর পূর্বক অচল টাকা দেওয়া নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দালাল হেলালের সহযোগীরা জোর পূর্বক অচল টাকা দিতে চাপ সৃষ্টি করলে উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পড়ে। সংঘর্ষের সময় গরু বিক্রেতা মোহাম্মদ আলী(৫৫) সহ তার তিন ভাই আহম্মদ শেখ, আশরাফ আলী, আকছেদ আলী ও ভাতিজা বাবু দালালদের হামলায় মারাত্বক ভাবে আহত হয়। আহত মোহাম্মদ আলী জানান, ফরিদপুরের গরু ব্যবসায়ীর কাছে দালাল হেলালের মাধ্যমে ১লক্ষ ৯৮ হাজার টাকায় ২টা গরু বিক্রয় করি। গতকাল রাত ৮টায় হেলাল গরু বিক্রির টাকা দিতে আসলে মোট টাকার মধ্যে জোর পূর্বক অচল টাকা দিতে চাই। এসময় টাকা না নিতে চাইলে সে টাকা না দেওয়ার হুমকি দেয়। এসময় আমার ভাইদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে হেলালের সহযোগীরা আমাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

























