গাবতলীতে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষ

0
1660
গড়াইনিউজ২৪.কম:: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পাশে পুলিশের একটি র‌্যাকার ভ্যানে ধর্মঘট পালনকারী শ্রমিকরা অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ চলছে। টার্মিনালের সামনের রাস্কতায় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করছে। শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল ছুড়ছে। রাত ৮টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধ শ্রমিকরা গাবতলী টার্মিনাল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র ইত্তেফাককে বলেন রাত আটটা ৪ মিনিটে আমরাও অগ্নিসংযোগের খবর পেয়েছি। পরিবহন শ্রমিকদের বাধা মুখে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।