কুষ্টিয়ায় লালন শাহের স্মরণোৎসবের দ্বিতীয় দিনে সেলিম আলতাফ জর্জ এমপি

0
614

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া ছেঁউড়িয়া সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন স্মরণোৎসবের আয়োজন করেছেন লালন একাডেমি। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীর স্লোগানে এ উৎসব চলবে বৃহস্পতিবার (১৭ মার্চ) পর্যন্ত। ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনব্যাপী স্মরণোৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৬ মার্চ) বুধবার লালন স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া লালন একাডেমির সাবেক সহ-সভাপতি আবদুর রশীদ চৌধুরী। আলোচক বক্তা ছিলেন লেখক ও গবেষক ড. আমানুর আমান।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুন্সি মো: মনিরুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান (আতা), বিশিষ্ট লালন গবেষক, শাহসুফী আহম্মদ আলী দান শরীফ শাহ সুরেশ্বরী (র:অ:) এর দরবারের খলিফা আলহাজ্ব গাজী মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও কলামিস্ট শেখ গিয়াস উদ্দীন আহমেদ মিন্টু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও কবি ও লেখক আলম আরা জুঁই। শুভেচ্ছা বক্তা ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ও কুষ্টিয়া লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন। স্বাগত বক্তা ছিলেন কুষ্টিয়া লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য সেলিম হক। এ অনুষ্ঠান চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। স্মরণোৎসবে আলোচনা সভা, লালন মেলা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে এই স্মরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে দুর দুরান্ত থেকে লালন একাডেমির শিল্পী আসছে ও লালন ভক্তরা অনুষ্ঠান উপভোগ করছেন। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে লালন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে লালন সঙ্গীত। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর শিল্পিরা। লালন স্মরণোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা উপস্থিত হয়েছেন লালন আখড়া বাড়িতে। সেই সাথে বিদেশি লালন ভক্ত ও পর্যটকরাও এসে প্রাণবন্ত করে তুলেছেন লালন স্মরণোৎসব। উল্লেখ্য, বাংলা ১২৯৭ সালের ১ কার্তিক প্রয়াণ হয় বাউল সম্রাট লালন শাহের। এরপর থেকেই কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন স্মরণোৎসব।