
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: গত বুধবার বিকালে কুষ্টিয়া নাগরিক পরিষদের উদ্দ্যেগে সেলাই মেশিন বিতরন করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নাগরিক পরিষদের সভাপতি সাইফুল দৌলা তরুন বলেন অস্বচ্ছল ও হতদরিদ্র নারীদের সাবলম্বী করতে নিজে কিছু করার চিন্তা ভাবনা থেকেই এমন উদ্যোগ গ্রহন করেছি। সমাজের সকল বিত্তশালীরা নিজ নিজ জায়গা থেকে সাধ্য অনুযায়ী এরকম উদ্যেগ গ্রহণ করলে সমাজের সকল হতদরিদ্র মানুষ আর দরিদ্র থাকবে না। সুবিদাভোগিদের ভিতরে কেউ কেউ বলেন তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তার মত সকলেই যদি নিজ নিজ উদ্যেগে অসচ্ছ ও দরিদ্রদের স্বাবলম্বী করতে এগিয়ে আসেন তাহলে বৃহৎ একটি জনগোষ্ঠী নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এসময় সুবিধাভোগিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কুষ্টিয়ায় অস্বচ্ছল ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুল দৌলা তরুন। তার একান্ত সহযোগিতায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

























