বঙ্গবন্ধুকে হত্যা আন্তর্জাতিক চক্রান্তে: হানিফ

0
1458

গড়াইনিউজ২৪.কম:: জাতীয় শোক দিবসে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।হানিফ বলেন, “বঙ্গবন্ধুকে এ দেশের চক্রান্তে নয়, আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে। স্বাধীনতার ৪৫ বছরে বাংলাদেশ একটি নিম্ন মধ্যবিত্ত দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এতোদিনে ‘উন্নত দেশে’ পরিণত হতো বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। “আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে ২০২১ সালে দেশ মধ্য আয়ের এবং ২০৪১ উন্নত দেশ হবে।”একাত্তরের পরাজিত শক্তি এখনো সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন দলের কাঁধে চেপে বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। “সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা ও নাশকতার ঘটনায় যাদের আটক করা হচ্ছে, তারা স্বীকার করেছে তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছিল।” গণমাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়া আজকে কেক কাটবেন না। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে না, বরং বন্যা কবলিত মানুষের প্রতি সম্মান জানাতে তিনি কেক কাটবেন না। “এর চেয়ে নোংরা ও হীন মানসিকতার পরিচয় হতে পারে না।”বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ঠেকাতে মসজিদের ইমামদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, “ওয়াজ-মাহফিলের নামে যেসব ইমাম অপপ্রচার করে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে।” ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ড. আবদুস সালাম। অন্যদের মধ্যে ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মিসবাহুর রহমান চৌধুরী, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা ও সিরাজ উদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।