হরিপুরে ছয়শত প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সামগ্রী দিলেন এ্যাডঃ জহুরুল ইসলাম

0
1047

এস.এম সুমন: করোনা মহামারির কারনে কুষ্টিয়ার অসহায় মানুষেরা যখন বিপযর্স্ত অবস্থায় দিনযাপন শুরু করেন, ঠিক সেই মূহর্তে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ৬০০ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে, আবারও প্রকৃত মানবিক মানুষের পরিচয় দিয়েছেন হাটশ হ‌রিপু‌রের কৃ‌তি সন্তান , বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বি‌শিষ্ট সমাজসেবক‌ ও শিক্ষানুরাগী এ্যাডঃ জহুরুল ইসলা‌ম। গতকাল সকাল ১০ টার সময় শালদাহ ইদগাহ মা‌ঠে সামা‌জিক দুরত্ব বজায় ‌রেখে এ্যাডঃ জহুরুল ইসলামের নিজস্ব অর্থায়‌নে ও ব্য‌ক্তিগত উ‌দ্দ্যো‌গে হ‌রিপু‌রের বি‌ভিন্ন এলাকা থে‌কে ৬ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মা‌ঝে ২০কে‌জি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার অনুপস্থিতিতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান আতা এই সময় তি‌নি বলেন ক‌রোনার ভয়াবহ প‌রি‌স্থি‌তি‌তে মানুষ কর্মহীন হ‌য়ে ঘরবন্দি। কর্মহীন মানুষ‌দের আয় উপার্জন বন্ধ র‌য়ে‌ছে । সরকা‌রি সহ‌যো‌গিতার পাশাপা‌শি সমাজের দানশীল ব্য‌ক্তি বৃন্দ রাও এ‌গি‌য়ে এ‌সে‌ছেন। তারই ধারাবাহিকতায় হ‌রিপু‌রের কৃতিসন্তান আয়কর আইনজী‌বি শ্র‌দ্ধেয় জহুরুল ইসলাম ভাই বরাবর এর ম‌তো এবারেও অসহায় মানুষ‌দের পা‌শে দাড়ানোর জন্য ব্য‌ক্তিগত ভা‌বে আমি তাকে ধন্যবাদ জানাই । এই সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন হাটশ হ‌রিপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান এম সম্পা মাহামুদ, ইউ‌নিয়‌ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক হাজী আ‌রিফ, সাবেক সাধারণ সম্পাদক ও হাটশ হ‌রিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সেলিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডের মেম্বার রাজু আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস, শ‌হিদুল ইসলাম, লেখক কাজী ম‌নির সহ এলাকার বিশিষ্ট গণ্য মান্য ব্য‌ক্তি গণ উপ‌স্থিত ছি‌লেন।