কুষ্টিয়ায় হোম কোয়ারান্টিনে থেকে যুবকের আবিস্কার!

0
1673

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম::  কুষ্টিয়া আড়ুয়া পাড়ায় মৃত হাজী মতিয়ার রাহমানের ছেলে মোঃ তৌহিদুর রহমান শাওন বর্তমানে হোম কোয়ারান্টিনে থেকে বাড়ির ফেলে রাখা জঞ্জাল দিয়ে তৈরি করেছি একটি টাইটানিক জাহাজ এর অনুলিপি। যা দেখতে অবিকল সত্যিকারের আসল জাহাজের মত। জাহাজটির আয়তন দৈর্ঘ্য ২২ ইঞ্ছি এবং প্রস্থ ৫.৫ ইঞ্ছি। জাহাজটি তৈরি করতে সময় লেগেছে চারদিন। বর্তমানে সে “ফাস্ট কমিউনিকেশন আইটি সল্যুশন লিমিটেড” নামক নিজের প্রতিষ্ঠানে সম্মানের সাথে 26 জন কর্মকর্তা নিয়ে চার বছর যাবৎ কাজ করে আশ্ছে। এছারাও শাওন এর আগে 2004 সালে একটি অত্যাধুনিক CB-90 Honda মোটরসাইকেল তৈরি করেছিল, যা কুষ্টিয়াতে বিভিন্ন মিডিয়ায় একবার আলোচিত হয়েছিল। ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস আবিষ্কারের নেশা ছিল তার, বর্তমানে তার ঘরে রয়েছে ১০০ টিরও বেশি প্রোজেক্ট। যা আজও ছাড়তে পারিনি সে l তার একটাই কথা, পৃথিবীতে কোন কিছুই অপ্রয়োজনীয় এবং বাতিল নয়। তা আবারও প্রমান করে দিল সে।