মহেশপুরে ২০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

0
2319

আজাদ বিশ্বাস,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঝিনাইদহের মহেশপুর থানাপুলিশ বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর নামকস্থান থেকে ২০ বোতল ফেনসিডিলসহ হৃদয় কবির (২৩) নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে। মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশপুর থানার এসআই খবির হোসেন কোটচাঁদপুর জীবননগর সড়কের মহেশপুর উপজেলার জগন্নাথপুর নামকস্থানে পুলিশ চেক পোষ্টে কোটচাঁদপুর গামি একটি আলম সাধু তল্লাশী করে জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের জহির উদ্দীন ছেলে হৃদয় কবিরকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মহেশপুর থানায় মামলা হয়েছে।