দৌলতপুরে মাদকের গডফাদার নুরুল হক ধরাছোঁয়ার বাইরে!

0
798
সংগৃহীত ছবি।
দৌলতপুর প্রতিনিধি: গড়াইনিউজ২৪.কম:: মাদকের ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ। মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছে চরম উদ্বেগ- উৎকন্ঠায়। বর্তমানে উপজেলা থেকে জেলা পর্যায় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যাবসা। সম্পপ্রতি দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়ার টলটলিপাড়ার মকছেদ গায়েন জিলারে পুত্র নুরুল হক দীর্ঘদিন যাবত মরন নেশা ইয়বা, ফেন্সিডিল,গাঁজা, টেপেন্ডা হিরোইন বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোপন সূত্রে জানা যায়, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়ার টলটলিপাড়ায় প্রকাশ্যে ফেন্সিডিল, টেপেন্ডা,গাজা, ইয়াবা বিক্রয় করে আসছে নুরুল হক এছাড়াও কল্যাণপুর, জয়রামপুর, বিডিসি বাজার, সাদিপুর, চামনাই, আল্লারদর্গা, ভেড়ামারায় পাইকারি মাদক বিক্রি করে আসছেন।
নুরুল হক এতটাই ভয়ংকর যে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। নুরুল হকের অবৈধ মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে একটি সুত্র নিশ্চিত করছে। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী প্রতিবেদককে বলেন নুরুল হক একা মাদক ব্যবসা করে না তার সঙ্গে আছে মশুন আলী, খোকন আলী, মুকুল, রোকেয়া তারা শুধু মাদক ব্যবসায়ী করে না জালনোট ছাপিয়ে বাজারে ছাড়ে। ব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, নুরুল হক মাদক ও জাল নোটের ব্যবসার সাথে জরিত রয়েছে, কিছুদিন আগে নুরুল হক RAB এর হাতে নিজ শ্বশুরবাড়ি থেকে ফেনসিডিল সহ আটক হয়, জামিনে বেরিয়ে থেমে নেই নুরুল হকের রমরমা মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে নুরুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমাকে শ্বশুরবাড়ি থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছিল আমি জেল থেকে বের হয়ে মাদক ব্যবসার করিনা। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই সে যেই হোক না কেন। সচেতন মহলের দাবি এই মাদক ব্যবসায়ীকে দ্রুত সময় আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।