নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩৩

0
3323

গড়াইনিউজ২৪.কম:: নেপালে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুরে মাউন্টেন হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয় কর্মকর্তা চিরঞ্জিব জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই গুরুতর। তাদের বাঁচাতে একটি বিশেষ হেলিকপ্টরে করে রাজধানী কাঠমান্ডুতে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বাসটি মূল সড়ক থেকে অন্তত ৫০০ ফুট নিচে পড়ে যায়। এ ঘটনায় আরও হতাহতের শঙ্কা রয়েছে বলেও জানা গেছে।