কুষ্টিয়ায় পিস্তল ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ

0
4477

গড়াইনিউজ২৪:: কুষ্টিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদহ হাজিপাড়া এলাকার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে দেশীয় তৈরী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ জাকির (২৪) ও লিটন (৪৫) নামের দুই সন্ত্রাসীকে আটক করে। আটককৃত জাকির বোয়ালদহ হাজিপাড়া এলাকার জামিরুল ইসলামের ছেলে ও লিটন নতুনপাড়া এলাকার লেকছার মোল্লার ছেলে। কুষ্টিয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, বোয়ালদহ হাজিপাড়া এলাকাটি জনমানবশূন্য এলাকায় একটি চক্র অস্ত্র ও ম্দাকের আখড়া তৈরী করেছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম, ফারুখ হোসেন ও এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে সেখানকার এক পরিত্যক্ত বাড়ির ভেতরে জাকির ও লিটনকে আটক করা হয়। তাদের দু’জনের শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকানো দেশীয় তৈরী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।