বাগেরহাটের মোরেলগঞ্জে নান্না শেখ নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

0
1382

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম::বাগেরহাটের মোরেলগঞ্জে নান্না শেখ (২২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টায় পানগুছি নদীর গাবতলা এলাকায় ভাষমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ভাইজোড়া গ্রামের মৃত আব্দুল করিম শেখের ছেলে নান্না শেখ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ হয়। গতকাল শুক্রবার এ বিষয়ে তার বড় ভাই বাবুল শেখ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ওসি মো. রাশেদুল আলম জানান, নান্না শেখের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও ধারনা করছে পুলিশ। নান্না শেখ প্রতিবেশী ব্যবসায়ী হালিম, ডবলু ও বাশার এর সাথে দিনমজুরের কাজ করতো। মোরেলগঞ্জে  ক্রিকেট জুয়াকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।